২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির সঙ্গে বসা ছাড়া সংলাপ শেষ নয়: সিইসি

বিএনপির সঙ্গে বৈঠক ছাড়া সংলাপ শেষ হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা। তিনি বলেছেন, "বিএনপির জন্য আমরা অপেক্ষা করব। তাদের ছাড়া সংলাপ শেষ হচ্ছে না।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2008, 08:59 AM

Updated : 26 Aug 2022, 02:20 PM

ঢাকা, সেপ্টেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সঙ্গে বৈঠক ছাড়া সংলাপ শেষ হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা। তিনি বলেছেন, "বিএনপির জন্য আমরা অপেক্ষা করব। তাদের ছাড়া সংলাপ শেষ হচ্ছে না।" রোববার তৃতীয় দফা সংলাপে কয়েকটি দলের সঙ্গে বৈঠকের পর রোববার দুপুরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এদিন বিএনপির সঙ্গে ইসির সংলাপের দিনক্ষণ ঠিক থাকলেও দলটি বৈঠকে আসেনি। না আসার কারণ জানিয়ে সকালে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের স্বাক্ষরিত একটি চিঠি প্রধান নির্বাচন কমিশনারের কাছে পৌঁছে দেন দপ্তর সম্পাদক রিজভী আহমেদ। তৃতীয় দফা সংলাপে বিএনপিকে আনতে আবারও চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। তিনি সাংবাদিকদের বলেন, "বিএনপির চিঠির জবাবে আমরা তাদের আরেকটি চিঠি দেব।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএম/এএল/এমআই/জিএনএ/১৪৪৯ ঘ.