২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম দিনের সংলাপে আগে সংসদ নির্বাচনের দাবি

নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে রাজনৈতিক দলগুলোর তৃতীয় দফা সংলাপের প্রথম দিন শনিবার তিনটি দলই উপজেলা নির্বাচনের আগে সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে। অপর দল জাতীয় পার্টিও বলেছে, আগে সংসদ নির্বাচন হলে তাদের আপত্তি নেই। (সমন্বিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2008, 12:11 PM

Updated : 26 Aug 2022, 02:20 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে রাজনৈতিক দলগুলোর তৃতীয় দফা সংলাপের প্রথম দিন শনিবার তিনটি দলই উপজেলা নির্বাচনের আগে সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে। অপর দল জাতীয় পার্টিও বলেছে, আগে সংসদ নির্বাচন হলে তাদের আপত্তি নেই। চারটি দলই জরুরি অবস্থা তুলে নিয়ে জাতীয় নির্বাচনের দিন-ক্ষণ ঘোষণার দাবি জানিয়েছে। আর আলাদা ভাবে যে সব প্রস্তাব এসেছে, তার মধ্যে রয়েছে- নিবন্ধনের শর্ত পূরণে আরও সময় দেওয়া, যুদ্ধাপরাধী ও ধর্মভিত্তিক দলকে নিবন্ধন না দেওয়ার বিধান করা, সংসদীয় আসন সীমানা পুনর্নির্ধারণ স্থগিত রাখা ইত্যাদি। এসব দাবি ইসি বিবেচনার আশ্বাস দিয়েছে বলে বৈঠক থেকে বেরিয়ে দলগুলোর নেতারা জানিয়েছেন। শনিবার সকালে ইসি সচিবালয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সঙ্গে আলোচনার মধ্যদিয়ে শুরু হয় তৃতীয় দফা সংলাপ। পরে পর্যায়ক্রমে বাংলাদেশের সাম্যবাদী দল, গণতন্ত্রী পার্টি ও জাতীয় পার্টির সঙ্গে বৈঠক হয়। ইসির পক্ষে সংলাপে অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা, নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন এবং ইসি সচিব মুহম্মদ হুমায়ুন কবির। সংলাপ শুরুর আগে সকালে ছহুল হোসাইন সাংবাদিকদের বলেন, "আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফা সংলাপ শুরু করতে যাচ্ছি। গণমাধ্যমের মাধ্যমে তাদের বক্তব্য শুনেছি, সংলাপে তাদের মতগুলো সরাসরি শুনতে চাই।" তৃতীয় দফা সংলাপে ১৬টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে ইসি। রোববার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিকল্প ধারা, জাতীয় সামাজতান্ত্রিক দল (জাসদ-ইনু) এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি); সোমবার লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), ইসলামী ঐক্যজোট, জাতীয় পার্টি (জেপি), জামায়াতে ইসলামী ; মঙ্গলবার কৃষক-শ্রমিক জনতা লীগ, জাতীয় সামাজতান্ত্রিত দল (জাসদ-জিকু), ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ-মোজাফফর) ও আওয়ামী লীগের সঙ্গে বৈঠকের সময়সূচি নির্ধারিত রয়েছে। গত বছর সেপ্টেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম দফা সংলাপ করে নির্বাচন কমিশন। এরপর দ্বিতীয় দফা সংলাপ হয় এ বছর ফেব্র"য়ারিতে। সরকার ও নির্বাচন কমিশন ইতোমধ্যে জানিয়েছে, আগামী ডিসেম্বরে সংসদ নির্বাচন হবে। এর আগে অক্টোবরে সাড়ে তিনশ উপজেলায় নির্বাচনের পরিকল্পনা করছে ইসি। তবে আওয়ামী লীগ ও বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দল সংসদের আগে উপজেলা নির্বাচনের বিরোধিতা করে আসছে। ওয়ার্কার্স পার্টি: সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ওয়াকার্স পার্টির সঙ্গে বৈঠক করে ইসি। দলের পক্ষ থেকে ইসির কাছে ৯ দফা দাবি সম্বলিত লিখিত প্রস্তাব দেওয়া হয়। সংলাপ থেকে বেরিয়ে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন সাংবাদিকদের বলেন, "রাজনৈতিক দলের নিবন্ধন সংক্রান্ত কমিশনের আইনে অঙ্গ সংগঠন রাখার বিধানাবলি বাদ দেওয়ার সুপারিশ ইসি করেছে। স্বাধীনতাবিরোধী ও ধর্মভিত্তিক দল যেন নিবন্ধিত হতে না পারে, সে জন্যও সুনির্দিষ্ট বিধান রাখার সুপারিশ করেছি আমরা।" তিনি জানান, ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে উপজেলার আগে সংসদ নির্বাচনের দাবি জানিয়ে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানানো হয়েছে। এছাড়া সংসদীয় আসন সীমানা পুনর্নির্ধারণের কাজ স্থগিত রাখতেও বলা হয়েছে। মেনন বলেন, "রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর নির্বাচন কমিশনার কিছু সিদ্ধান্তে উপনীত হতে চান বলে প্রধান নির্বাচন কমিশনার আমাদের আশ্বস্ত করেছেন।" সরকার জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি করছে না অভিযোগ করে মেনন বলেন, "সরকার সহায়তা না করলে ইসি নির্বাচন করতে পারবে না।" রাশেদ খান মেননের নেতৃত্বে ওয়ার্কার্স পার্টির পাঁচ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন- দলের সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস, পলিটব্যুরো সদস্য হায়দার আকবর খান রনো, ফজলে হোসেন বাদশা ও আনিসুর রহমান মল্লিক। সাম্যবাদী দল: সাম্যবাদী দলের সঙ্গে বৈঠক হয় সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত। বৈঠকের পর সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দীলিপ বড়