২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাকা চৌধুরী, ওবায়দুল কাদের জামিনে মুক্ত

বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের শুক্রবার জামিনে মুক্তি পেয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংসদ বিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরী দুপুর ১২টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ছাড়া পান বলে জানিয়েছেন কারা উপমহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2008, 07:05 AM

Updated : 26 Aug 2022, 02:20 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের শুক্রবার জামিনে মুক্তি পেয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংসদ বিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরী দুপুর ১২টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ছাড়া পান বলে জানিয়েছেন কারা উপমহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী। আর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দুপুর সোয়া ১২টার দিকে বন্দিদশা থেকে মুক্ত হন। কারা কর্মকর্তা সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জামিনের কাগজপত্র কারা কর্তৃপক্ষের কাছে আসার পর সালাউদ্দিন কাদের চৌধুরীকে দুপুরে মুক্তি দেওয়া হয়েছে।" মুক্তিলাভের পর সালাহউদ্দিন কাদের চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি মুক্তি পেয়েছি। এ জন্য আল