ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক জোট সরকারের মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী আবদুল্লাহ আল নোমান তার বিরুদ্ধে বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর করা মামলায় বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন।
সকালে তিনি ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতে হাজির হলে বিচারক মো. আজিজুল হক তাকে অন্তবর্তীকালীন জামিন দেন।
নোমানের আইনজীবী সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুর রেজাক খান আদলতকে বলেন, অসুস্থতার কারণে নোমান দীর্ঘদিন বিদেশে চিকিৎসাধীন ছিলেন। বুধবার দেশে ফিরেই তিনি আদালতের প্রতি সম্মান দেখিয়ে আত্মসমর্পণ করেছেন।
রাষ্ট্রপক্ষে মহানগর পাবলিক প্রসিকিউটর এহসানুল হক সমাজী জামিনের বিরোধিতা করেন।
মামলায় অভিযোগ করা হয়, ১৯৯৭ সালের ৭ আগস্ট দুর্নীতি দমন ব্যুরো আবদু
bdnews24