২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার স্থায়ী মুক্তির দাবিতে ছাত্রলীগের কর্মসূচি

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার 'স্থায়ী মুক্তির' দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রলীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2008, 12:41 PM

Updated : 26 Aug 2022, 02:20 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার 'স্থায়ী মুক্তির' দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রলীগ। এর মধ্যে রয়েছে, ৮ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান ও ঘেরাও। হাসিনার মুক্তির দাবিতে বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। বিক্ষোভ মিছিল শেষে অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ছাত্রলীগের কেন্দ্রীয় শাখার সভাপতি মাহমুদ হাসান রিপন শেখ হাসিনার স্থায়ী মুক্তি, সব 'মিথ্যা মামলা' প্রত্যাহার এবং জরুরি অবস্থা প্রত্যাহারের দাবি জানান। সমাবেশে হাসিনার মুক্তির দাবিতে ৮ সেপ্টেম্বর সব জেলায় জেলা প্রশাসক ও থানা শিক্ষা অফিসারের কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচিও ঘোষণা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এএল/এসকে/১৮০৮ঘ.