২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেকের মুক্তিতে যুবদলের শোকরানা আদায় কর্মসূচি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান জামিনে মুক্তি পাওয়ায় শুক্রবার সারাদেশে শোকরানা আদায় কর্মসূচি দিয়েছে জাতীয়তাবাদী যুবদল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2008, 12:38 PM

Updated : 26 Aug 2022, 02:20 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান জামিনে মুক্তি পাওয়ায় শুক্রবার সারাদেশে শোকরানা আদায় কর্মসূচি দিয়েছে জাতীয়তাবাদী যুবদল। বৃহস্পতিবার দুপুরে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। অন্যদিকে, তারেকের মুক্তির দিন যুবদল সভাপতি বরকতউল্লাহ বুলুর ওপর হামলার প্রতিবাদে আগামী সোমবার সমাবেশ করবে সংগঠনটি। যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল বৃহস্পাতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "তারেক রহমান মুক্তি পাওয়ায় শুক্রবার শোকরানা আদায় করতে আমরা সারাদেশের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি। একই সঙ্গে সভাপতি বরকতউল্লাহ বুলুর ওপর হামলায় নিন্দা জানিয়েছে কেন্দ্রীয় কমিটি।" বরকতউল্লাহ বুলুর ওপর হামলা মহল বিশেষের ষড়যন্ত্রের অংশ অভিযোগ করে তিনি বলেন, "আমরা মনে করি নেত্রী খালেদা জিয়ার মুক্তি প্রক্রিয়া বিলম্বিত করতেই এটা করা হয়েছে।" কেন্দ্রীয় কমিটির বৈঠকে যুবদলের সহসভাপতি মুহিবুল হাসান স্বপনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক খায়রুল কবির খোকন, সাবেক সাংসদ আবুল হোসেন খানস প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/আরএ/এসএনডি/১৮১৮ ঘ.