ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন কারাবন্দি তারেক রহমানের সঙ্গে দেখা করতে গেছেন তার স্ত্রী জোবাইদা রহমান।
মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে জোবাইদা হাসপাতালে যান। তার সঙ্গে রয়েছেন দুই আইনজীবী নাসিরউদ্দিন অসীম এবং কায়সার কামাল।
মঙ্গলবার যে কোনও মুহূর্তেই তারেক রহমান বন্দিদশা থেকে মুক্তি পাচ্ছেন বলে প্রধান কারা কর্মকর্তা জানিয়েছেন।
তারেক রহমান হাসপাতালের ডি ব্লকের ৪২৩ নম্বর কক্ষে চিকিৎসাধীন। গত বছর ৮ মার্চ গ্রেপ্তার হওয়ার পর গত দেড় বছর ধরেই তারেক কারাবন্দি।
কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) ব্রিগেডিয়ার জেনারেল জাকির হাসান মঙ্গলবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জামিনের প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে একটি বাদে সব কাগজ ইতোমধ্যে আমাদের হাতে পৌঁছেছে। আজ (মঙ্গলবার) বাকি কাগজটা আসতে পারে। এ কাগজ হাতে পেলে আজ (মঙ্গলবার) যে কোনও সময়ই তার (তারেক) মুক্তির সম্ভাবনা রয়েছে।"
খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব তারেক রহমান তার বিরুদ্ধে বিচারাধীন ১২টি মামলার সবকটিতেই স
bdnews24