২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২২/২৩ সেপ্টেম্বর দেশে ফিরবেন হাসিনা: চিকিৎসক

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সেপ্টেম্বরের ২২/২৩ তারিখে দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলী। অধ্যাপক মোদাচ্ছের আলী শুক্রবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী ৩ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী জনস্ হপকিন্স্ হসপিটালে তার স্বাস্থ্য পরীক্ষা করাবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2008, 01:03 PM

Updated : 26 Aug 2022, 02:18 PM

ঢাকা, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সেপ্টেম্বরের ২২/২৩ তারিখে দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলী। অধ্যাপক মোদাচ্ছের আলী শুক্রবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী ৩ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী জনস্ হপকিন্স্ হসপিটালে তার স্বাস্থ্য পরীক্ষা করাবেন। আওয়ামী লীগ সভানেত্রীর চিকিৎসক আরও বলেছেন, দেশে ফিরে শেখ হাসিনা বিমানবন্দর থেকে সোজা বিশেষ কারাগারেই যাবেন। সৈয়দ মোদাচ্ছের আলী টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শেখ হাসিনা সেপ্টেম্বরের ২২/২৩ তারিখেই ফিরবেন। আর, স্বাভাবিক নিয়মেই তিনি বিমানবন্দর থেকে সোজা সাবজেলে যাবেন।" দৃশ্যত শেখ হাসিনার সঙ্গে সার্বক্ষণিক ব্যক্তিগত যোগাযোগের সূত্রেই তার চিকিৎসক একথা বলেছেন, কারণ দেশে ফিরে সরাসরি জেলে যাওয়া প্রসঙ্গে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, "এটি আইনের বিষয়। এই মুহূর্তে আমি এ নিয়ে কিছু বলতে পারছি না।" মোদাচ্ছের আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, 'যদি প্রয়োজন হয়' তা হলে শেখ হাসিনার পক্ষ থেকে তার মুক্তির মেয়াদ আবার বাড়ানোর জন্য সরকারের কাছে আবেদন করা হবে। বিশেষ কারাগারে খালেদা জিয়ার সঙ্গে চার দলীয় জোটের নেতাদের 'বৈঠকের' ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে এই চক্ষু বিশেষজ্ঞ বলেন, " চিকিৎসক হিসাবে আমরা সরকার এবং কারা কর্তৃপক্ষের কাছে জানতে চাই যে, কোন কারাবিধি বা আইনে সাবজেলে বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে সাবজেলে চার দলীয় জোটের মিটিং হলো।" সৈয়দ মোদাচ্ছের আলী দাবি করেন, তিনি ও কয়েকজন চিকিৎসককে বিভিন্ন সময় বিশেষ কারাগারে যেতে দেওয়া হয়নি যার ফলে চিকিৎসার অভাবে শেখ হাসিনার স্থায়ী ক্ষতি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/১৮৫৪ঘ.