২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার নিবন্ধন নিয়ে দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে ইসি

নিবন্ধন বিষয়ে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য কয়েকদিনের মধ্যেই দলগুলোকে আমন্ত্রণ জানানো হবে বলে বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। মঈনুল হক চৌধুরী জানাচ্ছেন ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2008, 03:11 PM

Updated : 26 Aug 2022, 02:17 PM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিবন্ধন বিষয়ে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য কয়েকদিনের মধ্যেই দলগুলোকে আমন্ত্রণ জানানো হবে বলে বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। এদিকে, নির্বাচন কমিশনে রাজনৈতিক দলের নিবন্ধনের নির্ধারিত সময় বুধবার থেকে শুরু হয়েছে। তবে প্রথম দিনে কোনো দলই নিবন্ধিত হওয়ার আবেদন করেনি। আগামী ১৫ অক্টোবর পর্যন্ত আবেদন সুযোগ রেখেছে কমিশন। ইসি কর্মকর্তারা আশা করছেন আগামী সপ্তাহ থেকে দলগুলো আবেদনের প্রক্রিয়া শুরু করবে। নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বলেন, "নিবন্ধনের বিষয়ে আমরা দলগুলোর সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করতে চাই। এর আগে কমিশনের সঙ্গে সংলাপে অংশ নেওয়া দলগুলোকে খুব শিগগির আবার আমন্ত্রণ জানাবে ইসি সচিবালয়।" তিনি জানান, শুধু নিবন্ধনের বিষয়েই আলোচনা হবে। ইসির সংলাপে অংশ নেওয়া দলগুলোর বাইরে কেউ কথা বলতে চাইলে তাদের সঙ্গেও আলোচনা হতে পারে। প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা মঙ্গলবার সাংবাদিকদের বলেছিলেন, "নিবন্ধনের জন্য আমরা দলগুলোর সঙ্গে আলোচনা করব, তাদের পরামর্শ শুনব এবং সমস্যা সমাধানের চেষ্টা করব। তবে ১৫ অক্টোবরের মধ্যেই নিবন্ধনের জন্য আবেদন করতে হবে।" নিবন্ধনের জন্য ইসির বেঁধে দেওয়া সময়সীমাকে 'অপর্যাপ্ত' বলে দাবি করেছে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল। নির্বাচন কমিশন সচিব মুহম্মদ হুমায়ুন কবির বুধবার সাংবাদিকদের বলেন, "রাজনৈতিক দলের নিবন্ধন বিধিমালা, ২০০৮ এর গণবিজ্ঞপ্তি আজ প্রকাশ করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী সপ্তাহ থেকে দলগুলো আবেদন প্রক্রিয়া শুরু করবে বলে আমরা আশা করছি।" বিধিমালা অনুযায়ী, নিবন্ধনের জন্য দলগুলোকে গঠনতন্ত্র, নির্বাচনী ইস্তেহার (যদি থাকে), তহবিলের উৎসের বিবরণ, ব্যাংক হিসাবসহ ১০টি বিষয়ে কাগজপত্র ইসি সচিব বরাবর জমা দিতে হবে। এদিকে, উপজেলা ও জাতীয় নির্বাচনের বিষয়ে আওয়ামী লীগের সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বুধবার ইসির সভায় সিদ্ধান্তটি নেওয়া হয় বলে সাংবাদিকদের জানান কমিশন সচিব। উপজেলা ও জাতীয় নির্বাচন নিয়ে আলোচনার জন্য গত ২০ আগস্ট কমিশনকে চিঠি দেয় আওয়ামী লীগ। পরদিন আলোচনার সুনির্দিষ্ট এজেন্ডা জানতে চেয়ে আওয়ামী লীগকে ফিরতি চিঠি দেয় কমিশন। ২৭ আগস্ট আওয়ামী লীগের পক্ষ থেকে সুনির্দিষ্ট এজেন্ডা জানানো হয়। নির্বাচনী আইনের সংস্কার নিয়ে গত বছর সেপ্টেম্বর থেকে এ বছর ফেব্র"য়ারি পর্যন্ত ১৭টি রাজনৈতিক দলের সঙ্গে দুই দফা সংলাপে বসে কমিশন। দলগুলো হচ্ছে