২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় নির্বাচনের পর যে কোনো নির্বাচন মেনে নেব: আমু

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর যে কোনো নির্বাচন হলে আওয়ামী লীগ তা মেনে নেবে বলে জানিয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2008, 03:58 PM

Updated : 26 Aug 2022, 02:16 PM

ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর যে কোনো নির্বাচন হলে আওয়ামী লীগ তা মেনে নেবে বলে জানিয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু। বুধবার সরকারের নীতিনির্ধারকদের উদ্দেশে তিনি বলেন, "জাতীয় নির্বাচনের পর যে কোনো মুহূর্তে যে কোনো নির্বাচন দিন; আমরা তা মেনে নেব।" ১৫ আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনে বিকেলে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় আমু এ কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "মানুষ চায় একটি গণতান্ত্রিক সরকার। এ জন্য দরকার একটি নির্বাচন। জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমেই জনগণ নিজেদের পছন্দের সরকার প্রতিষ্ঠা করবে। সরকারের সঙ্গে পরবর্তী সংলাপে জনগণের এ মনোভাব আমরা তুলে ধরব।" আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য আব্দুর রাজ্জাক বলেন, "দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় একটি গণতান্ত্রিক সরকার দরকার।" ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/টিএইচ/জেকে/এমএইচবি/২১৫৩ ঘ.