২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তা কর্মীর বর্ণনায় হাসিনাকে রক্ষার চিত্র

চারবছর আগে ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আকস্মিক গ্রেনেড হামলার সময় প্রাণ তুচ্ছ করে ব্যক্তিগত নিরাপত্তাকর্মী আর দলীয় নেতা-কর্মীরা মানবঢাল তৈরি করে বাঁচিয়েছিলেন শেখ হাসিনার প্রাণ। সাবেক প্রধানমন্ত্রীকে প্রায় অক্ষত অবস্থায় ট্রাক থেকে নামিয়ে এনে বুলেট প্র"ফ গাড়িতে তুলে দেন তার ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তারা। জানাচ্ছেন সুমন মাহবুব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2008, 02:41 PM

Updated : 26 Aug 2022, 02:16 PM

ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার বছর আগে ২১ আগস্টের বিকেলে সন্ত্রাসবিরোধী শান্তি মিছিল শুরুর ঠিক আগমুহূর্তে বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ের সন্ত্রাসী হামলার শিকার হন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। অস্থায়ী ট্রাক-মঞ্চ থেকে বক্তৃতা শেষে নেমে যাওয়ার ঠিক আগ মুহূর্তে একের পর এক গ্রেনেড বিস্ফোরিত হতে থাকে আশপাশে। আকস্মিক হামলার মুখে প্রাণ তুচ্ছ করে ব্যক্তিগত নিরাপত্তাকর্মী আর দলীয় নেতা-কর্মীরা মানবঢাল তৈরি করে সেদিন বাঁচিয়েছিলেন বঙ্গবন্ধু কন্যার প্রাণ। সাবেক প্রধানমন্ত্রীকে প্রায় অক্ষত অবস্থায় ট্রাক থেকে নামিয়ে এনে বুলেট প্র"ফ গাড়িতে তুলে দেন তার নিরাপত্তার দেখভাল করা অবসরপ্রাপ্ত স্কোয়াড্রন লিডার আব্দুল্লা আল মামুন ও মেজর শোয়েব মো. তারিকুল্লাহ। হাসিনার এই দু'জন নিরাপত্তা কর্মকর্তা এখনো শরীরে বয়ে বেড়াচ্ছেন গ্রেনেডের অসংখ্য স্পি