২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শামীম ইস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতেমার বিরুদ্ধে অভিযোগপত্র জমা

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোটভাই শামীম ইস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতেমার বিরুদ্ধে সোমবার আদালতে অভিযোগপত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2008, 03:55 PM

Updated : 26 Aug 2022, 02:15 PM

ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোটভাই শামীম ইস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতেমার বিরুদ্ধে সোমবার আদালতে অভিযোগপত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের উপ সহকারী পরিচালক এএফএম জাবিদ হাসান ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও দুদকে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে এই অভিযোগপত্র দেন। অভিযুক্তরা এই মামলায় জামিনে আছেন। অভিযোগপত্রে ৩৬ জনকে রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে দেখানো হয়েছে। চলতি বছরের ১৮ মে জাবিদ হাসান বাদি হয়ে শামীম ইস্কান্দার ও তার স্ত্রীর বিরুদ্ধে রমনা থানায় মামলাটি দায়ের করেছিলেন। মামলায় বলা হয়, শামীম ইস্কান্দার নিজের ও স্ত্রীর নামে মোট ৩ কোটি ৮২ লাখ ৯৪ হাজার ৭শ'১ টাকার সম্পদের হিসাব দুদকে দাখিল করেন। দুদক অনুসন্ধানে জানতে পারে তাদের সর্বমোট অর্জিত সম্পদের প্রকৃত পরিমাণ ৪ কোটি ৭৫ লাখ ৫শ' ২১ টাকা। মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালার অন্তর্ভূক্ত। শামীম ইস্কান্দারকে গত ১৮ জুলাই রাতে খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করা হয়। হাইকোর্টের নির্দেশে তিনি জামিনে মুক্তি পান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/২১২৮ঘ.