২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিননামা দাখিল করলেন সাইফুর রহমান

গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান বৃহস্পতিবার জামিননামা দাখিল করেছেন। সকাল সাড়ে ১১টার দিকে সংসদ ভবন এলাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক শাহেদ নূরউদ্দিনের আদালতে জামিননামা দাখিল করেন সাইফুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2008, 04:03 PM

Updated : 26 Aug 2022, 02:14 PM

ঢাকা, আগস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান বৃহস্পতিবার জামিননামা দাখিল করেছেন। সকাল সাড়ে ১১টার দিকে সংসদ ভবন এলাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক শাহেদ নূরউদ্দিনের আদালতে জামিননামা দাখিল করেন সাইফুর রহমান। গত ৩ আগস্ট বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদার ও বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের বেঞ্চ সাইফুর রহমানকে ছয় মাসের আগাম জামিনের পাশাপাশি কেন তাকে স্থায়ী জামিন দেওয়া হবে না তার কারণ দর্শাতে সরকার ও দুর্নীতি দমন কমিশনকে ৪ সপ্তাহের সময় দেয়। সাইফুর রহমানের আইনজীবী মো. রুহুল আমিন ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উচ্চ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সাইফুর রহমান বিচারিক আদালতে জামিননামা দাখিল করেন।" তিনি আরও বলেন, "বিচারক জামিননামা গ্রহণ করে এক লাখ টাকা, একজন আইনজীবী এবং একজন স্থানীয় অভিভাবকের জিম্মায় জামিন নিশ্চিত করেন। সাইফুর রহমানের মেজ ছেলে এম কায়সার রহমান ও আইনজীবী অ্যাডভোকেট আতাউর রহমান জিম্মাদার হয়েছেন।" সাইফুর রহমান গত ৭ মে চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন। গত ২ আগস্ট রাতে দেশে ফিরেই অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন তিনি। সেখান থেকেই হাইকোর্টে তিনি জামিনের জন্য হাজির হন। গ্যাটকো মামলায় সাইফুরকে পলাতক দেখিয়ে ৮ মে অভিযোগপত্র দেওয়া হয়েছিল। আদালতে অভিযোগপত্র দাখিলের আগের দিন তিনি দেশত্যাগ করেছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/টিএইচ/জিএনএ/২১৫৬ ঘ.