২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাসিম শুক্রবার মুক্তি পেতে পারেন

দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী মোহাম্মদ নাসিম শুক্রবার মুক্তি পেতে পারেন। ৬ আগস্ট তাকে চার মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে এক মাসেরও বেশি সময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2008, 02:23 PM

Updated : 26 Aug 2022, 02:14 PM

ঢাকা, আগস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী মোহাম্মদ নাসিম শুক্রবার মুক্তি পেতে পারেন। ৬ আগস্ট তাকে চার মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে এক মাসেরও বেশি সময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার ফারুক আহম্মেদ বৃহস্পতিবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মোহাম্মদ নাসিমের জামিনের কাগজপত্র আমাদের হাতে এসে পৌঁছেছে। কিন্তু সময় শেষ হয়ে যাওয়ায় তাকে বৃহস্পতিবার ছাড়া সম্ভব হয়নি। শুক্রবার তাকে যথানিয়মে ছাড়া হবে।" কারা-উপ মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকীও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "নাসিমের বিরুদ্ধে আর কোনও মামলা নেই। শুক্রবার কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করে তাকে ছেড়ে দেওয়া হবে।" অবৈধভাবে সম্পদ অর্জনের দায়ে বিশেষ আদালত গত বছর ৮ অক্টোবর নাসিমকে ১৩ বছরের কারাদণ্ড দেয় । গতবছর ২১ মার্চ দুর্নীতি দমন কমিশন নাসিমের বিরুদ্ধে মামলাটি দায়ের করে। তার বিরুদ্ধে ১ কোটি ২৬ লাখ ২২ হাজার ৬৭৮ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। জরুরি ক্ষমতা বিধিমালায় ২০০৭ সালের ৪ ফেব্র"য়ারি গ্রেপ্তার হন নাসিম। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে কারাবন্দি নাসিমকে গত ২৪ জুন রাজধানীর ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। এখনও তিনি সেখানেই চিকিৎসাধীন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এমএইচবি/২০১৪ ঘ.