২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বতঃস্ফূর্ত ভোটের জন্য জরুরি অবস্থা প্রত্যাহার করুন: মান্নান ভূঁইয়া

স্বতঃস্ফূর্ত ভোটের পরিবেশ তৈরির লক্ষ্যে সংসদ নির্বাচনের আগেই জরুরি অবস্থা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া। শুক্রবার দুপুরে গুলশানে নিজের বাসায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2008, 02:39 PM

Updated : 26 Aug 2022, 02:13 PM

ঢাকা, আগস্ট ৮ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বতঃস্ফূর্ত ভোটের পরিবেশ তৈরির লক্ষ্যে সংসদ নির্বাচনের আগেই জরুরি অবস্থা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া। শুক্রবার দুপুরে গুলশানে নিজের বাসায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মান্নান ভূঁইয়া বলেন, "ছবিযুক্ত ভোটার তালিকা হওয়ায় ভোটাররা এবার ইচ্ছামত ভোট দিতে পেরেছেন। জরুরি অবস্থা না থাকলে তারা আরও স্বাচ্ছন্দ্যবোধ করতেন। তাই সংসদ নির্বাচনের আগে জরুরি অবস্থা প্রত্যাহার করে স্বতঃস্ফূর্ত ভোটের পরিবেশ তৈরি করতে হবে।" গত ৪ আগস্ট জরুরি অবস্থার মধ্যে সিটি ও পৌর নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে জানিয়ে গত বৃহস্পতিবার স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল সাংবাদিকদের বলেন, জরুরি অবস্থার মধ্যেই সংসদ নির্বাচন হবে। এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে মান্নান ভূঁইয়া বলেন, "স্থানীয় সরকার নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও স্বচ্ছতার মধ্যে হয়েছে। মানুষ নিজের ভোট নিজেই দিয়েছে। জরুরি অবস্থা না থাকলে এ নির্বাচন আরও জমজমাট হতো। তাই আগামী সংসদ নির্বাচনে আমরা জরুরি অবস্থা দেখতে চাই না।" দ্রুত সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে তিনি বলেন, "নির্বাচিত সরকারের বিকল্প নেই। এজন্য যত দ্রুত স&#2434