২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি মামলায় বিএনপি নেতা গিয়াসের দুই স্ত্রী কারাগারে

দুর্নীতির একটি মামলায় নারায়ণগঞ্জের সাবেক সাংসদ ও বিএনপি নেতা গিয়াস উদ্দিনের দুই স্ত্রীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2008, 01:54 PM

Updated : 26 Aug 2022, 02:10 PM

ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির একটি মামলায় নারায়ণগঞ্জের সাবেক সাংসদ ও বিএনপি নেতা গিয়াস উদ্দিনের দুই স্ত্রীকে কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার সংসদ ভবনের বিশেষ জজ আদালতে আত্মসমর্পণের পর তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা ওই মামলায় স্ত্রীদের সঙ্গে সাবেক সাংসদের এক ছেলেকেও কারাগারে পাঠানো হয়েছে। গিয়াস উদ্দিনের স্ত্রী রেশমা বেগম ও তৌহফিজা বেগম এবং ছেলে গোলাম মো. ফায়সাল রোববার বিকালে বিশেষ জজ আদালত-১০ এ আত্মসমর্পণ করেন। আদালতে আসামি পক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করলে বিচারক এ কে এম আরিফুর রহমান তা নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত বছরের ৫ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক খায়রুল হুদা এ মামলাটি করেন। এতে গিয়াস উদ্দিন, তার দুই স্ত্রী ও ছেলেকে আসামি করা হয়। আসামিদের বিরুদ্ধে অবৈধভাবে সম্পত্তি অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে আনা হয়েছে। বর্তমানে মামলাটির সাক্ষ্য গ্রহণ চলছে। গিয়াসউদ্দিন বর্তমানে কারাগারে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৯৩৬ ঘ.