ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সমাবেশ শেষে জামায়াতে ইসলামীর নেতা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মুহাম্মদ মুজাহিদীর কুশপুত্তলিকা ফাঁসিতে ঝুলানো হয়।
সন্ধ্যায় টিএসসি সড়ক দ্বীপে ছাত্রলীগ সমর্থিত 'ছাত্র অধিকার' নামে একটি সংগঠনের নেতা-কর্মীরা এ সমাবেশের আয়োজন করে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ইনস্টিটিউটের শিক্ষক অধ্যাপক মুহাম্মদ সামাদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক অহিদুজ্জামান চান, ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসান রিপন, বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সোহেল রানা টিপু, সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশাসহ আরও অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এমএইচবি/২১৩৩ ঘ.
bdnews24