২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এম কে আনোয়ার জামিনে মুক্ত

গ্যাটকো দুর্নীতি মামলায় গ্রেপ্তার বিএনপির সাবেক মন্ত্রী এমকে আনোয়ার মঙ্গলবার জামিনে মুক্তি পেয়েছেন। সন্ধ্যায় পৌনে আটটার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে থেকে তিনি বেরিয়ে আসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2008, 02:27 PM

Updated : 26 Aug 2022, 02:08 PM

ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাটকো দুর্নীতি মামলায় গ্রেপ্তার বিএনপির সাবেক মন্ত্রী এমকে আনোয়ার মঙ্গলবার জামিনে মুক্তি পেয়েছেন। সন্ধ্যায় পৌনে আটটার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে থেকে তিনি বেরিয়ে আসেন। তার ছেলে মাহমুদ আনোয়ার রাত আটটায় বিডিনিউিজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, তারা বাবা কারাগার থেকে মুক্তি পেয়ে বাসার পথে গাড়িতে আছেন। গত রোববার হাইকোর্টের একটি বেঞ্চ তাকে মুক্তি দেওয়ার আদেশ দেয়। গ্যাটকো মামলায় বিএনপির কেন্দ্রীয় সহ-সভাপতি এম কে আনোয়ার গত ২০ মে আদালতে আত্মসমর্পণ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচবি/২০২১ ঘ.