২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদাকে অতিসত্বর মুক্তি দিয়ে সরকার 'শুভবুদ্ধির পরিচয় দেবে: দেলোয়ার

দলীয় প্রধান খালেদা জিয়াকে অতিসত্বর মুক্তি দিয়ে সরকার 'শুভবুদ্ধির পরিচয় দেবে' বলে আশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2008, 02:13 PM

Updated : 26 Aug 2022, 02:08 PM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলীয় প্রধান খালেদা জিয়াকে অতিসত্বর মুক্তি দিয়ে সরকার 'শুভবুদ্ধির পরিচয় দেবে' বলে আশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। শুক্রবার এক বিবৃতিতে এ আশাবাদ ব্যক্ত করেন দেলোয়ার । তিনি অসুস্থ আরাফাত রহমান কোকোর সাময়িক মুক্তি 'ইতিবাচক' উদ্যোগ বলে মন্তব্য করেন। ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খোন্দকার দেলোয়ার শর্ত সাপেক্ষে সাময়িক মুক্তির পরিবর্তে সব মামলা প্রত্যাহার করে কোকোর স্থায়ী মুক্তির আহ্বান জানান। 'টালবাহানা না করে' সরকার একই প্রক্রিয়ায় তারেক রহমানকেও মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করবে বলে আশা প্রকাশ করেন বিএনপির খালেদা জিয়া মনোনীত মহাসচিব। বিবৃতিতে মহাসচিব বলেন, "দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী সরকার অবিলম্বে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অতিসত্বর নিঃশর্ত মুক্তি দিয়ে শুভবুদ্ধির পরিচয় দেবে।'' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৯৫৩ঘ.