২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়ার মুক্তি দাবিতে ঢাবিতে ছাত্রদলের অনশন

বিএনপির চেয়ারপার্সন দুর্নীতি মামলায় কারাবন্দী খালেদা জিয়ার মুক্তির দাবিতে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতীক অনশন কর্মসূচি পালন করেছে ছাত্রদল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2008, 03:33 PM

Updated : 26 Aug 2022, 02:07 PM

ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বিএনপির চেয়ারপার্সন দুর্নীতি মামলায় কারাবন্দী খালেদা জিয়ার মুক্তির দাবিতে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতীক অনশন কর্মসূচি পালন করেছে ছাত্রদল। অপরাজেয় বাংলার পাদদেশে দিনব্যাপী অনশন কর্মসূচি পালন করে ছাত্র দলের নেতা-কর্মীরা। বিকেল সাড়ে ছয়টায় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক পানি পান করিয়ে তাদের অনশন ভাঙান। এ শিক্ষকরা হলেন কলা অনুষদের ডিন অধ্যাপক সদরুল আমিন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম, বাণিজ্য অনুষদের ডিন সিরাজুল ইসলাম, শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক সুমন আহমেদ, অধ্যাপক আমিনুর রহমান মজুমদার। অনশন ভাঙানোর আগে অধ্যাপক সদরুল আমিন বলেন, "এই অবৈধ ও অগণতান্ত্রিক সরকার ছাত্রদের প্রতিপক্ষ মনে করে। এ জন্য এ সরকার ছাত্র রাজনীতি বন্ধের ষড়যন্ত্র করছে। বাংলাদেশের অতীতের উজ্জল ইতিহাসে ছাত্ররাই সবসময় সোচ্চার হয়েছে, ভবিষ্যতেও হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসকে/২১২৮ঘ.