ঢাকা, জুলাই ১৫(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি মামলায় আটক জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর জামিনে ছাড়া পাওয়ার মাধ্যমে বাংলাদেশের জন্য কলঙ্কময় একটি দিন তৈরি হল বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম।
অন্যদিকে, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ঘটনাটিকে দেখছেন জামায়াতের প্রতি সরকারের দুর্বলতার প্রকাশ হিসেবে।
তবে নিজামীর মুক্তির বিষয়ে প্রতিক্রিয়া জানতে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।
মঙ্গলবার সন্ধ্যায় নিজামীর মুক্তির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মুজাহিদুল ইসলাম সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটি আমাদের জন্য আরেকটি কলঙ্কের দিন হয়ে থাকল। প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধান একাধিকবার প্রতিশ্র"তি দিয়েছিলেন, যুদ্ধাপরাধীদের বিচার হবে এবং দুর্নীতিবাজদের রেহাই দেওয়া হবে না। নিজামী একজন স্বীকৃত যুদ্ধাপরাধী এবং দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। কোন খুঁটির জোরে এরপরও তিনি মুক্ত হলেন, তা দেশবাসীকে না জানালে ওনারা (প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধান) সবার সামনে মোনাফেক হয়ে থাকবেন। কারণ, কথা দিয়ে যারা কথা রাখে না তাদেরই মোনাফেক বলা হয়।"
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জামায়াত সম্পর্কে সররকারের দুর্বলতার বিষয়টি অতীতে আমরা বলে এসেছি। এ ঘটনার মাধ্যমে সেটা প্রমাণ হল।"
তিনি বলেন, "এ পর্যন্ত মনে হয় দুর্নীতির মামলায় তিনিই (নিজামী) প্রথম ছাড়া পেলেন। অথচ অনেকের বিরুদ্ধে অভিযোগ না থাকার পর জামিন দেওয়া হয়নি। এ জিনিসটি আমাদের ভাবাচ্ছে।"
তিনি অভিযোগ করেন, "আমাদের কেন্দ্র
bdnews24