ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই উপজেলা নির্বাচন 'করতে দেবে না' আওয়ামী লীগ।
দলটির ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান সোমবার একথা ঘোষণা করে বলেছেন, "সরকার যা খুশি তাই করছে। আমাদের কথায় কান দিচ্ছে না। আমরা কিছুতেই উপজেলা নির্বাচন করতে দেবো না।"
এদিকে, আওয়ামী লীগের আরেক জ্যেষ্ঠ নেতা সৈয়দা সাজেদা চৌধুরী চলতি মাসের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করার দাবি জানিয়ে অন্যথায় দেশে 'আগুন জ্বলবে' বলে জানিয়ে দেন।
সোমবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর (উত্তর দক্ষিণ) যুবলীগ আয়োজিত যৌথ কর্মী সমাবেশে জিল্লুর রহমান ও সৈয়দা সাজেদা চৌধুরী এসব কথা বলেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে জিল্লুর রহমান তত্ত্বাবধায়ক সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে বলেন, "আমার বয়স এখন ৮০। আমি ৬০ বছর ধরে রাজনীতি করছি। অনেক সরকার দেখেছি। কিন্তু, বর্তমান সরকারের মতো সরকার দেখিনি। যেটা আইনে নেই, যা সংবিধান বিরোধী - একের পর এক সরকার তাই করে যাচ্ছে।"
দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রসঙ্গে তিনি বলেন, "নীরব নয়, দেশে এখন প্রত্যক্ষ দুর্ভিক্ষ চলছে।"
দ্রব্যমূল্য প্রসঙ্গে অর্থ উপদেষ্টার সা
bdnews24