২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মান্নান ভূঁইয়ার এলাকার আরেক মান্নান বিএনপিতে

বিএনপির বহিষ্কৃত মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার নির্বাচনী এলাকা নরসিংদীর শিবপুরের আবদুল মান্নান খান নামে এক ব্যক্তি বিএনপিতে যোগ দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2008, 09:55 AM

Updated : 26 Aug 2022, 02:06 PM

ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির বহিষ্কৃত মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার নির্বাচনী এলাকা নরসিংদীর শিবপুরের আবদুল মান্নান খান নামে এক ব্যক্তি বিএনপিতে যোগ দিয়েছেন। শনিবার বিএনপির খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের হাতে ফুলের তোড়া দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপির সঙ্গে যুক্ত হন। তিনি শিবপুর শহীদ আসাদ কলেজের সাবেক অধ্যক্ষ। আবদুল মান্নান খানের বিএনপিতে যোগদানকে স্বাগত জানিয়ে খোন্দকার দেলোয়ার বলেছেন, "আমরা আশা করছি, এর মধ্য দিয়ে বিএনপি স্থানীয় ও জাতীয় পর্যায়ে শক্তিশালী হবে।" আবদুল মান্নান ভূঁইয়া বর্তমানে গ্যাটকো মামলায় কারাগারে রয়েছেন। গত বছর খালেদা জিয়া গ্রেপ্তার হওয়ার দিন দলের 'সংস্কারপন্থীদের' শীর্ষ নেতা মান্নান ভূঁইয়াকে বহিষ্কার করেন। যোগদান অনুষ্ঠানে আবদুল মান্নান খান তার জীবন বৃত্তান্ত তুলে ধরে বলেন, "আমি খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে বিএনপিতে যোগ দিয়েছি। সৎ ও ত্যাগী মানুষদের এ দলে যোগদানের সুযোগ করে দিতে হবে।" নরসিংদীর সাবেক সাংসদ খায়রুল কবীর খোকন বলেন, "১১ জানুয়ারি পর দলের একটি গোষ্ঠী সংস্কারের নামে খালেদা জিয়াকে মাইনাস করতে চেয়েছিল, আজ তারাই ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে।" সংসদ ভবনের ন্যাম ফ্ল্যাটে খোন্দকার দেলোয়ারের বাসায় ওই অনুষ্ঠানে নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, যুগ্ম সম্পাদক সুলতান উদ্দিন মোল্ল