ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান রাজনৈতিক সঙ্কট থেকে উত্তরণে সকল রাজনৈতিক দলের ঐক্য চেয়েছেন কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
বুধবার সকালে সংসদ ভবনের বিশেষ আদালতে গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানির পর অন্যতম আসামি খালেদা জিয়া সাংবাদিক ও আইনজীবীদের উদ্দেশে এ কথা বলেন।
তিনি বলেন, "এখন ঝগড়া বিবাদের সময় না, বর্তমান সঙ্কট থেকে উত্তরণ ও একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে সব বির্তক ভুলে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"
১/১১ বিএনপি সৃষ্টি করেছে- আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের এরকম অভিযোগ সম্পর্কে খালেদা জিয়ার অভিমত জানতে চাইলে তিনি ওই মন্তব্য করে আরও বলেন, "কার জন্য কী হয়েছে, তা জনগণই জানেন। ভিডিও ক্যাসেটও আছে। কিভাবে মানুষ হত্যা করা হয়েছে, তা আপনারাই (সাংবাদিক) দেখেছেন। এ নিয়ে আমাদের মধ্যে এখন বির্তক সৃষ্টি করা সঠিক হবে না। এখন যে সঙ্কট চলছে, তা উত্তরণে কাজ করা চাই।"
খালেদা জিয়া আবারও তার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানান।
তারেক ও কোকোর বর্তমান অবস্থা ব্যাখ্যা করে খালেদা জিয়া বলেন, "দেশের একজন মুক্তিযোদ্ধা, সাবেক প্রেসিডেন্টের ছেলে তারা। বাবাকে হারিয়েছে ছোট বেলা। আজ তাদের মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। তারা অসুস্থ। তাদের চিকিৎসা এখানে হচ্ছে না। তাই সরকারের কাছে দ্রুত দেশের বাইরে পাঠানোর দাবি করছি আমি।"
গ্যাটকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য বিশেষ কারাগার থেকে খালেদা জিয়াকে এবং অন্য ১৫ আসামিকে কেন্দ্রীয় কারাগার থেকে সকাল সোয়া ১০টার দিকে বিশেষ আদালত-৩ এ হাজির করা হয়। মামলার অপর আসামি আরাফাত রহমান কোকোকে অসুস্থতার জন্য হাজিরা থেকে আদালত অব্যহতি দেওয়ায় তাকে হাজির করা হয়নি।
সকাল ১০টা ২৬ মিনিটে বিচারক শাহেদ নূরউদ্দিন এজলাসে আসেন। শুরুতে খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট আবদুর রেজ্জাক খান সুপ্রিম কোর্টে গ্যাটকো মামলা স্থগিত সংক্রান্ত একটি লিভ টু পিটিশনের শুনানির কথা আদালতকে অবহিত করে দুই সপ্তাহের জন্য মামলার কার্যক্রম মুলতবির আবেদন জানান।
এ বিষয়ে রাষ্ট্র ও আসামিপক্ষের সংক্ষিপ্ত শুনানি শেষে বিচারক আগামী ২০ জুলাই মামলার পরবর্তী দিন ধার্য করেন।
আদালতে মতিউর রহমান নিজামীর আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক মামলার অভিযোগ গঠনের অনুমোদনের বৈধতা চ্যালেঞ্জ করে বলেন, "ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির গুরুত্বপূর্ণ সদস্য হচ্ছে মন্ত্রিপরিষদ সচিব। অথচ এ মামলায় মন্ত্রিপরিষদ সচিব ড. সা'দত হুসেইন ও সচিব মানিক লাল সমাদ্দার, মির্জা তাসাদ্দুক বেগসহ সচিবদের অভিযুক্ত করা হয়নি। কেবল রাজৗনতিক উদ্দেশ্যে সাবেক প্রধানমন্ত্রীসহ মন্ত্রীদের অভিযুক্ত করা হয়েছে, যা উদ্দেশ্যমূলক।"
তিনি আদালতের কাছে বিভিন্ন যুক্তি উপস্থাপন করে জানতে চান, কেনো ড. সা'দত হুসেনকে আসামি করা হয়নি। কারণ তিনিই প্রধানমন্ত্রীকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
আদালত এ বিষয়ে পরবর্তী দিনে শুনানি করে সিদ্ধান্ত দেবে বলে জানান।
ব্যারিস্টার রাজ্জাক একইসঙ্গে মতিউর রহমান নিজামীর জামিন আবেদন করলে তা রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল, মিজানুর রহমান ও শেখ আবদুল হাফিজ বিরোধিতা করেন।
খালেদা জিয়া দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়ে অর্থ উপদেষ্টার সা
bdnews24