২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অক্টোবরের প্রথম সপ্তাহে উপজেলা নির্বাচন হতে পারে: সিইসি

অক্টোবরের প্রথম সপ্তাহে দেশের ২৫০ থেকে ৩০০টি উপজেলার নির্বাচন অনুষ্ঠান হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এ টি এম শামসুল হুদা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2008, 09:41 AM

Updated : 26 Aug 2022, 02:04 PM

ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- অক্টোবরের প্রথম সপ্তাহে দেশের ২৫০ থেকে ৩০০টি উপজেলার নির্বাচন অনুষ্ঠান হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এ টি এম শামসুল হুদা। এ বিষয়ে দু'একদিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সিরডাপ মিলনায়তনে 'সুজন-সুশাসনের জন্য নাগরিক' নামে একটি বেসরকারি সংস্থা আয়োজিত 'স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী চাই' শীর্ষক গোল টেবিল বৈঠকে সিইসি এ কথা বলেন। সিইসি বলেন, ''ইতিমধ্যে ২৫০ থেকে ৩০০ উপজেলার ভোটার তালিকার কাজ সম্পন্ন হয়ে গেছে। আমরা ওই সব উপজেলায় অক্টোবরের প্রথম সপ্তাহে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছি। এ ব্যাপারে দু'একদিনের মধ্যে সিদ্ধান্ত নেয়া হবে।'' সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিসহ সবার সহযোগিতা চান তিনি। স্থানীয় সরকার নির্বাচনের কারণে জাতীয় নির্বাচন ব্যাহত হবে না মন্তব্য করে শামসুল হুদা বলেন,'' জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু হবে আগামী নভেম্বর থেকে। এর আগে আমরা স্থানীয় সরকার নির্বাচনগুলো শেষ করতে কাজ শুরু করেছি। যেসব এলাকায় ভোটার তালিকা শেষ হয়ে যাবে সেসব উপজেলায় অক্টোবরে নির্বাচন করবো।'' জাতীয় নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সংশয় ও অভিযোগ সম্পর্কে সিইসি বলেন, ''কোনো কারণে ওই নির্বাচন বিঘি