ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ বলেছেন, কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরকারের কোন ধরনের 'সমঝোতা' অথবা গোপন আলোচনা হয়নি এবং এধরনের ঘটনার প্রশ্নই ওঠেনা। 'রোডম্যাপ' অনুযায়ী স্বচ্ছতার সঙ্গেই নির্বাচন হবে বলে জোর দিয়ে বলেছেন তিনি।
প্রধান উপদেষ্টা মঙ্গলবার তার কার্যালয়ে প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) সঙ্গে সংলাপে এসব কথা বলেছেন বলে সংলাপ শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক ড. ফেরদৌস আহমেদ কোরেশী জানান। সংবাদ সম্মেলনে সরকারের পে কথা বলেন সংলাপের জন্য দায়িত্বপ্রাপ্ত অন্যতম উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।
সংবাদ সম্মেলনে ফেরদৌস আহমেদ কোরেশী বলেন, সরকারের সঙ্গে কোন একটি বড় রাজনৈতিক দলের সমঝোতা হয়েছে বলে জনমনে নানা 'প্রশ্ন ও সংশয়' দেখা দিয়েছে। তিনি বলেন, "আওয়ামী লীগের প থেকে এমন প্রচার করা হচ্ছে যে, সরকারের সঙ্গে দলটির গোপন সমঝোতা হয়েছে যাতে করে তারাই পরবর্তী সরকার গঠন করতে পারে।"
কোরেশী জানান, তারা সংলাপে এ বিষয়টি সম্পর্কে প্রধান উপদেষ্টার কাছে জানতে চাইলে তিনি সংশয় নাকচ করে দিয়ে ওই কথা বলেন।
এ প্রসঙ্গে শিা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, "সবাইকে সঙ্গে নিয়েই আমরা একটি অর্থবহ নির্বাচন অনুষ্ঠানের দিকে এগিয়ে যাচ্ছি। সবাইকে সম্পৃক্ত করেই এগোচ্ছি এবং নির্বাচনে সবার অংশগ্রহণ যাতে নিশ্চিত হয় সে বিষয়ে প্রয়োজনীয় সব পদপে গ্রহণ করা হচ্ছে।"
ফেরদৌস আহমেদ কোরেশী বলেন, সংলাপে তারা নির্বাচনের স্থায়ী প্রতীক বরাদ্দের রীতি পরিবর্তন করে প্রত্যেক নির্বাচনের আগে বিভিন্ন দলের মধ্যে প্রতিবারই নতুন কোন প্রতীক বরাদ্দ দেওয়ার রীতি চালু করার প্রস্তাব করেছেন।
এ প্রস্তাব প্রসঙ্গে হোসেন জিল্লুর বলেন, "এ বিষয়ে ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে।"
প্রগতিশীল গণতান্ত্রিক দলের আহ্বায়ক বলেন, "কোন দল নির্বাচনে অংশগ্রহণ করল নাকি করল না তাতে কোন অসুবিধা হবেনা। কারণ, আমি মনে করি বর্তমানে জনগণ নির্বাচনমুখী।"
পিডিপির প থেকে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান, দুর্নীতিবিরোধী অভিযান আরো কঠোরভাবে পরিচালনা এবং থানায় চিিহ্নত সন্ত্রাসীদের তালিকা টাঙিয়ে রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।
খেলাপি ঋণেেের ত্র কমপে এক বছর আগে প্রার্থীকে রিশিডিউল (পুনঃতফসিলীকরণ) করার যে শর্ত আরোপ করা হয়েছে তা যুক্তিসঙ্গত নয় বলেও মন্তব্য করেন কোরেশী।
তিনি বলেন, নির্বাচনের পূর্বে খেলাপি ঋণ নিয়মিতকরণের বিধান বহাল রাখতে হবে।
এ প্রস্তাবের বিষয়ে হোসেন জিল্লুর বলেন,"এ প্রস্তাবের বিষয়টি আমরা নোট করেছি।"
পিডিপির পে কোরেশীর নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেয়। অন্যদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে আরো উপস্থিত ছিলেন যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের।
হোসেন জিল্লুর জানান, দেশ ও ঢাকার বাইরে অবস্থান এবং ব্যক্তিগত কারণে আইন উপদেষ্টা হাসান আরিফ, পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন উপদেষ্টা আনোয়ারুল ইকবাল সংলাপে অংশ নিতে পারেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি-এএইচডি/এফএফ/এসকে/১৫২০ঘ.
bdnews24