২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অক্টোবরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করবে সরকার

সরকার আগামী অক্টোবরের মধ্যে সব ধরনের স্থানীয় সরকার নির্বাচন শেষ করবে বলে জানিয়েছেন উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। গণপূর্ত মন্ত্রণালয়ে যোগাযোগ ও গণপূর্ত উপদেষ্টা গোলাম কাদেরের সঙ্গে বৈঠক ও মধ্যাহ্ন ভোজ শেষে সোমবার দুপুরে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2008, 09:28 AM

Updated : 26 Aug 2022, 02:01 PM

ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোায়েন্টিফোর ডটকম)- সরকার আগামী অক্টোবরের মধ্যে সব ধরনের স্থানীয় সরকার নির্বাচন শেষ করবে বলে জানিয়েছেন উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। গণপূর্ত মন্ত্রণালয়ে যোগাযোগ ও গণপূর্ত উপদেষ্টা গোলাম কাদেরের সঙ্গে বৈঠক ও মধ্যাহ্ন ভোজ শেষে সোমবার দুপুরে সাংবাদিকদের তিনি এ কথা জানান। উপদেষ্টা বলেন, "সরকার আগামী অক্টোবরের মধ্যে সব ধরনের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করবে। নির্বাচন নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোন সংঘাতে যাবে না।" রাজনৈতিক দলগুলোর সঙ্গে ভুল বোঝাবুঝির অবসানে প্রয়োজনে আগ বাড়িয়ে পদপে নেওয়া হবে বলে জানান তিনি। জিল্লুর রহমান বলেন, "জাতীয় নির্বাচনকে সামনে রেখে আস্থা এবং নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্যই স্থানীয় সরকার পরিষদের নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব নির্বাচন দলীয়ভাবে না হলেও রাজনৈতিক দলগুলোর তৃণমূল পর্যায়ের নেতারা এসব নির্বাচনে অংশগ্রহণ করেন। স্বাধীনতার পর থেকে এ ধারাবাহিকতা চলে আসছে।" তিনি জানান, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের অংশগ্রহণের মাধ্যমে জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলোর আস্থার পরিবেশ সৃষ্টি হবে। এটাই এই নির্বাচনে মূল ল্য। উপদেষ্টা বলেন, "সুনির্দিষ্টভাবে কাউকে বসাতে এই নির্বাচন হবে না। এই নির্বাচন হবে খুবই স্বচ্ছ।" বর্তমান প্রোপটে কাউকে জোর করে নির্বাচনে আনা খুব সহজ হবে না বলে মনে করেন তিনি। সরকার যে সব উদ্দেশ্যে গণতন্ত্র নির্মাণের রোডম্যাপ ঘোষণা করেছে তার ভিত্তিতে এই নির্বাচন হবে বলে মন্তব্য করেন উপদেষ্টা। তিনি এই নির্বাচনে অংশগ্রহণের জন্য সব রাজনৈতিক দলকে আহ্বান জানান। নির্বাচন বর্জনে রাজনৈতিক দলগুলোর কঠোর অবস্থান ও প্রতিহত করার ঘোষণা প্রসঙ্গে শিা ও বাণিজ্য উপদেষ্টা বলেন, "প্রতিহত করার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্যই সরকার চেষ্টা করছে। এই নির্বাচনের মাধ্যমে সেেেত্র বেশ কিছুটা অগ্রগতি হবে বলে আমি মনে করি।" খুব শিগগিরই জরুরি অবস্থা প্রত্যাহার করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ধাপে ধাপে এগিয়ে যাওয়ার বিষয় এটা। পর্যায়ক্রমে তা প্রত্যাহার করা হতে পারে। উপদেষ্টা বলেন, এই নির্বাচনকে সামনে রেখে বেশ কিছু স্থানে জরুরি অবস্থা শিথিল করা হয়েছে। জাতীয় নির্বাচনের জন্য আরেকভাবে ব্যবস্থা নেওয়া হবে। খালেদা জিয়া ও তার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর মুক্তি বিলম্বিত হওয়ার কারণ প্রসঙ্গে তিনি বলেন, "আমরা থেমে নেই। এর সঙ্গে আইনি প্রক্রিয়ার বিষয় জড়িত আছে। সব বিষয় মাথায় রেখেই আমরা এগিয়ে যাচ্ছি। পর্যায়ক্রমে সব ঠিক হয়ে যাবে।" আঞ্চলিক পর্যায়ে সংলাপ প্রসঙ্গে হোসেন জিল্লুর বলেন, "২৮ জুন থেকে আঞ্চলিক পর্যায়ে সংলাপ শুরু হচ্ছে। চট্টগ্রামে অনুষ্ঠেয় এই সংলাপে শহর ও গ্রামাঞ্চলের প্রতিনিধিদের নিয়ে পৃথক দুটি কর্ম অধিবেশন অনুষ্ঠিত হবে। দুটি অধিবেশনেই প্রধান উপদেষ্টা যোগ দেবেন।" তিনি জানান, এর আগে ২৭ জুন উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য খাগড়াছড়ি যাচ্ছেন। সেখানে ুদ্র জনগোষ্ঠীর মতামত নেওয়া হবে। উপদেষ্টা গোলাম কাদের বলেন, "আমরা যেভাবে শুরু করেছি। সেভাবেই সব কাজ এগিয়ে যাবে। আগামী ডিসেম্বরের জাতীয় নির্বাচনই আমাদের মূল ল্য।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমএআর/জিএনএ/১৫২০ ঘ.