২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে আ'লীগ

সীমিত কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সোমবার দেশব্যাপী দলের ৫৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সকাল আটটায় ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের সূচনা করেন। এ সময় তারা এক মিনিট নীরবে দাঁড়িয়ে থেকে শ্রদ্ধা নিবেদন করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2008, 05:42 AM

Updated : 26 Aug 2022, 02:01 PM

ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীমিত কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সোমবার দেশব্যাপী দলের ৫৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সকাল আটটায় ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের সূচনা করেন। এ সময় তারা এক মিনিট নীরবে দাঁড়িয়ে থেকে শ্রদ্ধা নিবেদন করেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর নেতৃত্বে আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, সৈয়দ আশরাফুল ইসলামসহ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর দলের সহযোগী সংগঠনগুলোর প থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়। অসুস্থ থাকায় দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম দলের ৬০ বছর পূর্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ দলের শীর্ষ নেতাদের স্মরণ করেন। তিনি বলেন, "দেশবাসীর আশা আকাক্সা এই দলের ওপর নির্ভরশীল। বর্তমান প্রজন্মকেই তা এগিয়ে নিয়ে যেতে হবে।" এ সময় সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, "জনগণ ওয়ান ইলেভেনের মতো ঘটনা আবার ঘটুক তা দেখতে চায় না। আমরা চাই নিরবিচ্ছিন্ন গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক।" দেশে নিরবিচ্ছিন্ন গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনেতিক দলগুলো ব্যর্থতার পরিচয় দিয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, "রাজনেতিক দলগুলো ব্যর্থ নয়। বিভিন্ন সময় দেশে স্বৈরশাসক এসেছে, রাজনৈতিক দলগুলোই ঘুরে দাঁড়িয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে।" বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি ঢাকা মহানগর আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা সব মামলা এবং জরুরি অবস্থা প্রত্যাহারের দাবিতে স্লোগান দেয়। ১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার রোজ গার্ডেনে আত্মপ্রকাশ করে আওয়ামী লীগ। শুরুতে পূর্ব পাকিস্তান মুসলিম লীগ নামে দলটির প্রতিষ্ঠা হয়। পরে অসা