২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থানীয় নির্বাচনের তফসিলের প্রতিবাদে ৪ দলের সমাবেশের কর্মসূচি

স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে ৩০ জুন সারাদেশে প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে চার দল। বৃহস্পতিবার জোটের এক সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2008, 12:56 PM

Updated : 26 Aug 2022, 02:00 PM

ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে ৩০ জুন সারাদেশে প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে চার দল। বৃহস্পতিবার জোটের এক সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়। আগে সংসদ নির্বাচনের দাবিতে চারদলীয় জোট বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে ওই সমাবেশের আয়োজন করে। (বিস্তারিত আসছে) সমাবেশে বিএনপির খালেদা জিয়া মনোনীত মহাসচিব দেলোয়ার বলেন, ''স্থানীয় সরকার নির্বাচন করার কোনো এখতিয়ার এ সরকারের নেই। চার দল এ নির্বাচন মেনে নেবে না। জনগণ তা প্রতিহত করবে।" ৩০ জুন চার দল এজন্য সারা দেশে প্রতিবাদ সমাবেশ করবে বলে ঘোষণা দেন খোন্দকার দেলোয়ার। সরকারকে 'সংবিধান লঙ্ঘনকারী' আখ্যায়িত করে তিনি বলেন,'' সংবিধান লঙ্ঘন করে স্থানীয় সরকার নির্বাচন করা হলে যে পরিস্থিতির সৃষ্টি হবে, সেজন্য সরকারই দায়ী থাকবে।'' তিনি সরকার ও নির্বাচন কমিশনকে স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রম থেকে বিরত থেকে আগে সংসদ নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা নেওয়ার আহবান জানান। ট্র্যান্সপ্যারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বিএনপির এ নেতা বলেন,'' টিআইবি বলেছে, এ সরকারের আমলে দুর্নীতি বেড়েছে। এ লজ্জায় সরকারের পদত্যাগ করা উচিত।'' দেলোয়ার সরকারের উদ্দেশে বলেন,''পাতানো নির্বাচনের পথ থেকে সরে আসুন। নইলে জনগণ এর সমুচিত জবাব দেবে।'' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /এসএম/এসকে/১৮৪৮ঘ.