ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা নাইকো দুর্নীতি মামলার বিশেষ জজ আদালতের নথি তলব করেছে হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও মাশুক হোসেন আহমেদের বেঞ্চ এই নথি তলব করেন।
মামলাটি বাতিলের জন্য হাসিনার আবেদনের ওপর পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে আগামী ৩০ জুন ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এসকে/১৬৪০ঘ.
bdnews24