২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে পারছে না: হান্নান শাহ

সরকার দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে পারছে না বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আ স ম হান্নান শাহ। তিনি বলেছেন, "মিয়ানমার বাংলাদেশের জনসীমার ১০ হাজার বর্গ কিলোমিটার এবং ভারত দক্ষিণ তালপট্টি এলাকায় পাঁচ হাজার বর্গ কিলোমিটার দখল করে নিয়েছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2008, 06:11 PM

Updated : 26 Aug 2022, 01:59 PM

নারায়ণগঞ্জ, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে পারছে না বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আ স ম হান্নান শাহ। তিনি বলেছেন, "মিয়ানমার বাংলাদেশের জনসীমার ১০ হাজার বর্গ কিলোমিটার এবং ভারত দক্ষিণ তালপট্টি এলাকায় পাঁচ হাজার বর্গ কিলোমিটার দখল করে নিয়েছে।" জরুরি বিধিমালা ভঙ্গের মামলায় হাজিরা দিতে এসেরোববার নারায়ণগঞ্জ আদালতে স্থানীয় সাংবাদিকদের তিনি একথা বলেন। বিএনপিতে এখন কোনো কোন্দল নেই দাবি করে হান্নান শাহ বলেন, "আগে যারা কোন্দল করেছে তাদের তালিকা তৈরি করা হয়ছে। কিন্তু কৌশলগত কারণে এখন তাদের নাম প্রকাশ করা হচ্ছে না।" এক প্রশ্নের জবাবে হান্নান শাহ বলেন, "সংস্কারপন্থী অবসরপ্রাপ্ত মেজর হাফিজের বিষয়ে চেয়ারপারসন নিজেই সিদ্ধান্ত নেবেন।" ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভূঁইয়া মাহবুব হাসান জরুরি বিধিমালা ভঙ্গের অভিযোগে চলতি বছরের ৭ ফেব্র"য়ারি হান্নান শাহ'র বিরুদ্ধে এ মামলা করেন। আদালত আগামী ৩১ জুলই পরবর্তী হাজিরার দিন ধার্য করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২৩৫৭ ঘ.