ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তবে এজন্য তাকে আবেদন করতে হবে।
বৃহস্পতিবার আইন মন্ত্রনালয়ে এক বৈঠক শেষে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এম এ মতিন এ কথা বলেন।
শেখ হাসিনার মুক্তির বিষযটি উল্লেখ না করে তিনি বলেন, "আগে যে প্রক্রিয়ায় মুক্তি হয়েছে। একই প্রক্রিয়ায় এটাও হবে। তবে এজন্য খালেদা জিয়াকে আবেদন করতে হবে।"
সাবেক প্রধানমন্ত্রীর দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর মুক্তির বিষয়ে কোন সিদ্ধান্ত হয়েছে কিনা জানতে চাইলে মতিন বলেন, "এ বিষয়টি আমি ঠিক জানিনা।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/জিএনএ/১৫০০ ঘ.
bdnews24