২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোর জেলা আ. লীগ নেতা আলী রেজা গ্রেপ্তার

যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ আলী রেজা রাজুকে শুক্রবার ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গেপ্তার করেছে পুলিশ। রমনা থানার উপ--পরিদর্শক জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শুক্রবার সকাল ১১টার দিকে যশোর কোতোয়ালি থানা পুলিশ ঢাকার রমনা থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করে। এখন পুলিশ পাহারায় তার চিকিৎসা চলছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2008, 04:50 PM

Updated : 26 Aug 2022, 01:56 PM

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ আলী রেজা রাজুকে শুক্রবার ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গেপ্তার করেছে পুলিশ। রমনা থানার উপ--পরিদর্শক জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শুক্রবার সকাল ১১টার দিকে যশোর কোতোয়ালি থানা পুলিশ ঢাকার রমনা থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করে। এখন পুলিশ পাহারায় তার চিকিৎসা চলছে।" রমনা জোনের উপ-কমিশনার আতিকুর রহমান জানান, আলী রেজার বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। ওই পরোয়ানায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএনএস/এমএইচবি/২২৪০ ঘ.