২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জিয়ার মৃত্যুবার্ষিকীর আলোচনায় খালেদার মুক্তি দাবি

রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ২৭তম মৃত্যুবার্ষিকীর আলোচনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার দুই ছেলের মুুক্তি দাবি করেছেন দলের চট্টগ্রামের নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2008, 02:44 PM

Updated : 26 Aug 2022, 01:54 PM

চট্টগ্রাম, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ২৭তম মৃত্যুবার্ষিকীর আলোচনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার দুই ছেলের মুুক্তি দাবি করেছেন দলের চট্টগ্রামের নেতারা। শুক্রবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে চট্টগ্রাম জিয়া পরিষদ আয়োজিত আলোচনায় সভায় চট্টগ্রাম বিএনপির নেতারা এই দাবি জানান। সভায় প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সভাপতি খোন্দকার গোলাম আকবর বলেন, সংলাপ ও নির্বাচন অর্থবহ করতে হলে খালেদা জিয়া, তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে মুক্তি দিতে হবে। এটা আজ যৌক্তিক দাবিতে পরিণত হয়েছে। জিয়া পরিষদের আহ্বায়ক আসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন- উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাজাহান সিরাজ, স্থানীয় বিএনপি নেতা নূরী আরা সাফা, উদয় কুসুম বড়