২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিন আত্মসাতের মামলায় সাবেক সাংসদ লবীকে খুলনার আদালতে হাজির

ত্রাণের টিন আত্মসাতের মামলায় খুলনা-২ আসনের সাবেক সাংসদ ও খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক আলী আসগর লবীকে বুধবার খুলনার আদালতে হাজির করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2008, 12:57 PM

Updated : 26 Aug 2022, 01:50 PM

খুলনা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ত্রাণের টিন আত্মসাতের মামলায় খুলনা-২ আসনের সাবেক সাংসদ ও খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক আলী আসগর লবীকে বুধবার খুলনার আদালতে হাজির করা হয়েছে। লবীকে মঙ্গলবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে খুলনায় আনা হয়। বুধবার সকাল পৌনে ১১টায় তাকে খুলনার বিচার বিভাগীর অতিরিক্ত হাকিম এসএম মাসুদুল হকের আদালতে হাজির করা হয়। আদালতে লবীর পক্ষে তার আইনজীবীরা জামিনের আবেদন জানালে বিচারক সে বিষয়ে শুনানির জন্য ৮ জুন তারিখ ধার্য করে লবীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে লবীকে খুলনা কারাগারে নিয়ে যাওয়া হয়। খুলনার বটিয়াঘাটা উপজেলার মাচিবুনিয়া ইউসুফিয়া দাখিল মাদ্রাসা থেকে ২০০৭ সালের ১ জুলাই ৯৩ টি ত্রাণের টিন উদ্ধার করে যৌথবাহিনী। ওই ঘটনায় বটিয়াঘাটা থানার উপ-পরিদর্শক সাঈদুর রহমান বাদি হয়ে লবীসহ ১৩ জনকে আসামি করে একটি মামলা করেন। মামলার অপর আসামিরা হলো ওয়াজেদ আলী, আব্দুর রহমান সানা, কবীর আহমেদ, আব্দুল হালিম, মো. আব্দুল কালাম খান, আ. বারেক, রফিকুল আমিন, বেলায়েত হোসেন, আ. খালেক, আইয়ুব আলী, আরাফাত ও মাসুম। আলী আসগর লবীকে ২০০৭ সালের ৬ ফেব্র"য়ারি ঢাকার গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৮৫০ ঘ.