২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমমনাদের সঙ্গে ঐক্য চাই: হিযবুত তাহরীরের সভায় হান্নান শাহ

বর্তমান রাজনৈতিক সঙ্কট উত্তরণে সমমনা দলগুলোর সঙ্গে ঐক্য চেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসম হান্নান শাহ। রোববার হিযবুত তাহরীর আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, "সঙ্কট উত্তরণে সমমনাদের সঙ্গে আমরা ঐক্য চাই। ঐক্য হলে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিয়ে আমরা ক্ষমতায় যেতে পারব।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2008, 01:57 PM

Updated : 26 Aug 2022, 01:49 PM

ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান রাজনৈতিক সঙ্কট উত্তরণে সমমনা দলগুলোর সঙ্গে ঐক্য চেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসম হান্নান শাহ। রোববার হিযবুত তাহরীর আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, "সঙ্কট উত্তরণে সমমনাদের সঙ্গে আমরা ঐক্য চাই। ঐক্য হলে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিয়ে আমরা ক্ষমতায় যেতে পারব।" রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার কক্ষে 'বর্তমান রাজনৈতিক সঙ্কট: অনিশ্চয়তার পথে বাংলাদেশ' শীর্ষক ওই সভায় মূল প্রবন্ধ পড়েন হিযবুত তাহরীরের প্রধান সমন্বয়কারী মহিউদ্দীন আহমেদ। আলোচক ছিলেন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) প্রধান শফিউল আলম প্রধান, সাবেক বিএনপি সাংসদ অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা মুহাম্মদ জাফরুল