২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপে নাগরিক সমাজের অন্তর্ভুক্তি নিয়ে বৈঠক

রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় সংলাপে নাগরিক সমাজের প্রতিনিধিদের কিভাবে তাদের অন্তর্ভুক্ত করা যায়, সে বিষয়ে বিশেষজ্ঞদের মতামত নিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2008, 09:52 AM

Updated : 26 Aug 2022, 01:48 PM

ঢাকা, মে ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় সংলাপে নাগরিক সমাজের প্রতিনিধিদের কিভাবে তাদের অন্তর্ভুক্ত করা যায়, সে বিষয়ে বিশেষজ্ঞদের মতামত নিয়েছে সরকার। মঙ্গলবার যোগাযোগ মন্ত্রণালয়ে চার উপদেষ্টা নাগরিক সমাজের বিশেষজ্ঞ হিসেবে সাবে উপদেষ্টা অর্থনীতিবিদ অধ্যাপক ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান সাংবাদিকদের বলেন, "জাতীয় সংলাপের প্রস্তুতি শেষ করেছে সরকার। তবে সংলাপের আগে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ এবং জাতীয় সংলাপে কিভাবে তাদের অন্তর্ভুক্ত করা যায়, সে বিষয়ে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হচ্ছে।" তিনি জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রাক-সংলাপ আলোচনায় নাগরিক সমাজের সঙ্গে সংলাপ এবং জাতীয় সংলাপে তাদের অন্তর্ভূক্ত করার বিষয়ে ঐকমত্য হয়েছিল। এ কারণেই তাদের সংলাপে রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়টি কিভাবে কার্যকর করা যায়, তা খতিয়ে দেখা হচ্ছে। বৈঠকে আরও উপস্থিত ছিলেন, যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের, স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল, আইন উপদেষ্টা এএফ হাসান আরিফ। এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের কার্যালয়ে এক বৈঠক শেষে উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান, নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে ব্যবসায়ী, শিক্ষক, স্থানীয় সরকার প্রতিনিধি, নারী নেত্রী এবং সাংবাদিকদের অন্তর্ভূক্ত করা হবে। তবে তিনি সুনির্দিষ্ট করে কোন প্রতিনিধির নাম জানাতে সম্মত হননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/জিএনএ/১৫৪০ঘ.