২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুদক

ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে বিদেশি কোম্পানি নাইকোর হাতে 'তুলে দেওয়ার' অভিযোগে করা মামলায় খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের সহকারী পরিচালক এস এম সহিদুর রহমান সোমবার সন্ধ্যায় ঢাকার মুখ্য মহানগর হাকিম মো. গোলাম রাব্বানীর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2008, 02:57 PM

Updated : 26 Aug 2022, 01:48 PM

ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে বিদেশি কোম্পানি নাইকোর হাতে 'তুলে দেওয়ার' অভিযোগে করা মামলায় খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের সহকারী পরিচালক এস এম সহিদুর রহমান সোমবার সন্ধ্যায় ঢাকার মুখ্য মহানগর হাকিম মো. গোলাম রাব্বানীর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রভুক্ত অন্য আসামিরা হলেন- সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান, বিতর্কিত ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভূঁইয়া এবং নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ। দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মাহবুবুল আলম গত বছর ৯ ডিসেম্বর তেজগাঁও খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, উত্তোলনযোগ্য গ্যাসের মজুদ থাকা সত্ত্বেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ছাতক, কামতা ও ফেনী গ্যাসক্ষেত্রকে পরিত্যক্ত ঘোষণা করে বিদেশি তেল-গ্যাস কোম্পানির হাতে তুলে দিয়েছেন। এক্ষেত্রে ১১ আসামি পরস্পরের যোগসাজশে নাইকোর সঙ্গে চুক্তি করায় সরকারের ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার গ্যাস সম্পদের ক্ষতি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিসি/এসএনডি/এমএইচবি/২০৪৮ ঘ.