২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলমত নির্বিশেষে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ান: হাসান মশহুদ

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হাসান মশহুদ চৌধুরী আবারও দলমত নির্বিশেষে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2008, 12:27 PM

Updated : 26 Aug 2022, 01:46 PM

ময়মনসিংহ, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হাসান মশহুদ চৌধুরী আবারও দলমত নির্বিশেষে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানিয়েছেন। তিনি বলেন, "দেশের স্বার্থেই দুর্নীতিকে রুখতে হবে। আজকের এই শোভাযাত্রা ও সমাবেশের পর যেন বিষয়টি ভুলে না যাই।" মঙ্গলবার সকালে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে দুর্নীতি বিরোধী শোভাযাত্রার উদ্বোধনী বক্তব্যে হাসান মশহুদ চৌধুরী এ কথা বলেন। তিনি বলেন, ময়মনসিংহবাসীকে দুর্নীতির বিরুদ্ধে সব সময়ই সোচ্চার থাকবে। এ সময় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোশাররফ হোসেন মিঞাঁ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান, সচিব অ্যাডভোকেট ফিরোজ উদ্দিন আহমদ, সচেতন নাগরিক কমিটির আহবায়ক অধ্যাপক মোকারম হোসাইন উপস্থিত ছিলেন। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে অনুষ্ঠিত শোভাযাত্রাটি সার্কিট হাউস মাঠ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দুদক চেয়ারম্যানের নেতৃত্বে এই শোভাযাত্রায় সরকারি কর্মকর্তা-কর্মচারি, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, ছাত্র-ছাত্রী ও পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা কর্মীসহ প্রায় ২০ হাজার মানুষ অংশ নেন। শোভাযাত্রা সফল করায় দুদক চেয়ারম্যান সকলকে ধন্যবাদ জানান। এরপর তিনি স্থানীয় মুমিনুন্নেছা সরকারি কলেজে বির্তক ও শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১৯ ঘ.