২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদের বিরুদ্ধে শিল্প ব্যাংক ঋণ দুর্নীতি মামলার রায় বুধবার

সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদ ও সাবেক জ্বালনি প্রতিমন্ত্রী এ কে এম মোশারফ হোসেনসহ ছয় জনের বিরুদ্ধে শিল্প ব্যাংকের ঋণ মওকুফ সংক্রান্ত দুর্নীতি মামলায় রায় ঘোষণার কথা রয়েছে বুধবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2008, 11:09 AM

Updated : 26 Aug 2022, 01:46 PM

ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদ ও সাবেক জ্বালনি প্রতিমন্ত্রী এ কে এম মোশারফ হোসেনসহ ছয় জনের বিরুদ্ধে শিল্প ব্যাংকের ঋণ মওকুফ সংক্রান্ত দুর্নীতি মামলায় রায় ঘোষণার কথা রয়েছে বুধবার। ঢাকার বিভাগীয় বিশেষ জজ গোলাম মতুর্জা মজুমদার এ রায় দেবেন। গত ২২ এপ্রিল রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক গ্রহণ করে তিনি রায়ের তারিখ দেন। থ্রি স্টার পোলট্রি ফার্মের মালিক জাহাঙ্গীর কবির ও তার স্ত্রী নূরুন্নাহার শেলীর নামে নেওয়া শিল্প ব্যাংকের ৩৫ লাখ টাকা ঋণ মওকুফের অভিযোগে ১৯৯১ সালের ২২ এপ্রিল তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো কর্মকর্তা গোলাম মতুর্জা মতিঝিল থানায় মামলাটি করেন। মামলার অন্য আসামিরা হলেন সাভারের সাবেক উপজেলা চেয়ারম্যান ও জাতীয় পার্টি নেতা ফিরোজ কবির, বোরহান উদ্দিন এবং ফিরোজ কবিরের ভাই থ্রি স্টার পোলট্রি ফার্মের মালিক জাহাঙ্গীর কবির ও তার স্ত্রী নূরুন্নাহার শেলী। জাহাঙ্গীর কবির ও তার স্ত্রী নূরুন্নাহার শেলী পলাতক। অন্য আসামিরা জামিনে আছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কিউএইচ/এসএনডি/১৭০৩ ঘ.