২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭ জুন পিডিপির জাতীয় কাউন্সিল

প্রগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) আগামী ৭ জুন জাতীয় কাউন্সিল করার ঘোষণা দিয়েছে। শনিবার সেগুনবাগিচায় দলের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পিডিপির আহ্বায়ক ফেরদৌস আহমেদ কোরেশী এ ঘোষণা দেন। তিনি বলেন, "জাতীয় কাউন্সিলের মাধ্যমে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি নির্বাচন করা হবে। ঢাকাতেই কাউন্সিল অনুষ্ঠান হবে।''

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2008, 02:59 PM

Updated : 26 Aug 2022, 01:45 PM

ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) আগামী ৭ জুন জাতীয় কাউন্সিল করার ঘোষণা দিয়েছে। শনিবার সেগুনবাগিচায় দলের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পিডিপির আহ্বায়ক ফেরদৌস আহমেদ কোরেশী এ ঘোষণা দেন। তিনি বলেন, "জাতীয় কাউন্সিলের মাধ্যমে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি নির্বাচন করা হবে। ঢাকাতেই কাউন্সিল অনুষ্ঠান হবে।'' কোরেশী জানান, ৪৫টি জেলায় ইতিমধ্যে কমিটি করা হয়েছে। বাকিগুলোও প্রক্রিয়াধীন রয়েছে। অন্যদের মধ্যে সাবেক মন্ত্রী তাজুল ইসলাম চৌধুরী, নূর মোহাম্মদ খান, আবুল হাসান চৌধুরী, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এন এ রফিকুল হোসেন, কামরুন্নাহার জাফর, গোলাম সারোয়ার মিলন, অবসরপ্রাপ্ত মেজর রিয়াজুল ইসলাম, আবদুল লতিফ ভূঞা প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/এমএইচবি/২০৫২ ঘ.