ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশনের সামনে সমাবেশ করার অভিযোগে 'খোন্দকার দেলোয়ারপন্থী ' বিএনপির ৪০/৫০ জনের বিরুদ্ধে জরুরি বিধিমালায় মামলা করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মিছিল-সমাবেশ করে নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ করা হয়েছে।
এর মধ্যে কয়েকজন সাবেক মহিলা সাংসদ ও ছাত্রদল নেতা রয়েছেন।
শুক্রবার রাতে তেজগাঁও থানায় এ মামলা দায়ের করেন থানার উপ পরিদর্শক দীপক কুমার পাল। (আরো তথ্যসহ)
তেঁজগাও থানার সহকারী পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,'' গত ১৬ এপ্রিল নির্বাচন কমিশনের সামনে বিএনপির একাংশ সমাবেশ করে নিরাপত্তা বিঘি
bdnews24