২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোকোর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা গ্রহণ করেছে আদালত

অবৈধ সম্পদ অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলার এজাহার গ্রহণ করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2008, 02:15 PM

Updated : 26 Aug 2022, 01:45 PM

ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ সম্পদ অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলার এজাহার গ্রহণ করেছে আদালত। বৃহস্পতিবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম মো. গোলাম রাব্বানী এজাহার গ্রহণ করে ২৫ মে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন। দুদকের উপপরিচালক মো. আবু সাঈদ বুধবার রমনা থানায় এজাহারটি দায়ের করেছিলেন। এতে আবু সাঈদ অভিযোগ করেন, কোকো চলতি বছরের ৯ জানুয়ারি তার নিজের ও স্ত্রী শর্মিলা তাবাসসুম এবং দুই মেয়র নামে প্রায় ৮ কোটি ৮ লাখ টাকার সম্পত্তির হিসেব জমা দেন। তবে প্রাথমিক তদন্তে দেখা গেছে তিনি সম্পদের তথ্য গোপন করেছেন এবং আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ প্রায় ২ কোটি ২৩ লাখ টাকার সম্পদ অর্জন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এসএনডি/২০১০ ঘ.