২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিপিবি ও ওয়ার্কার্স পার্টির সঙ্গে সরকারের প্রাক সংলাপ

রোডম্যাপ অনুযায়ী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। যুদ্ধাপরাধীদের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং নারী উন্নয়ন নীতি বাস্তবায়নের আহ্বানও জানিয়েছে দলটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2008, 12:31 PM

Updated : 26 Aug 2022, 01:44 PM

ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোডম্যাপ অনুযায়ী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। যুদ্ধাপরাধীদের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং নারী উন্নয়ন নীতি বাস্তবায়নের আহ্বানও জানিয়েছে দলটি। অন্যদিকে, ওয়ার্কার্স পার্টির নেতারা ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে এখনই সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন 'মেঘনা'য় সোমবার উপদেষ্টাদের সঙ্গে আলাদা সংলাপে দল দু'টির নেতারা এ দাবি জানান। সিপিবির ভারপ্রাপ্ত সভাপতি সহিদুল্লাহ চৌধুরীর নেতৃত্বে বেলা ১২টার দিকে প্রাক সংলাপে অংশ নেন দলের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, সভাপতিমণ্ডলীর সদস্য মোর্শেদ আলী, কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য রুহিন হোসেন প্রিন্স ও আহসান হাবিব লাবলু। সরকার পক্ষে ছিলেন, আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফ, যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের, স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। এরপর একই স্থানে দুপুর ২টা থেকে সোয়া এক ঘণ্টা ধরে চার উপদেষ্টা আলোচনা করেন ওয়ার্কার্স পার্টির প্রতিনিধি দলের সঙ্গে। সাধারণ সম্পাদক বিমল বিশ্বাসের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দলে হায়দার আকবর খান রনো, ফজলে হোসেন বাদশা, আনিসুর রহমান মল্লিক ও কামরূল আহসান। সোমবার সন্ধ্যার পর ইসলামী ঐক্যজোটের সঙ্গে প্রাক সংলাপে বসছেন উপদেষ্টারা। উপদেষ্টাদের সঙ্গে সিপিবির বৈঠক শেষে দুপুর ১টার দিকে মুজাহিদুল ইসলাম সেলিম সাংবাদিকদের বলেন, "আমরা ঘোষিত রোডম্যাপ অনুযায়ী চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছি। একইসঙ্গে জরুরি অবস্থা প্রত্যাহার, দ্রব্যমূল্যের ঊর্ধ