ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। তবে সমিতি নেতারা বলেছেন, নিষেধাজ্ঞা ভেঙেই সোম ও মঙ্গলবার নির্ধারিত দিনে নির্বাচন করা হবে।
রোববার ডিএনপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার শামসুন্নাহার স্বাক্ষরিত চিঠিতে দু'দিনব্যাপী নির্বাচনের ওপর নিষেধাজ্ঞার কথা জানানো হয়।
সমিতির সম্পাদক এ এম আমিনউদ্দিন বরাবরে পাঠানো চিঠিতে বলা হয়েছে, 'মিডিয়া ও বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা যায়, আগামী ২৪ মার্চ বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রস্তুতি চলছে। ঢাকা মহানগর এলাকায় এ ধরনের নির্বাচন অনুষ্ঠানের জন্য জরুরি ক্ষমতা বিধিমালা ২০০৭ অনুযায়ী ডিএমপি কমিশনার এর পূর্বানুমতি গ্রহণের বিধান রয়েছে। কিন্তু এক্ষেত্রে পূর্বানুমতি গ্রহণ করা হয়নি। যা জরুরি ক্ষমতা বিধিমালা ২০০৭ এর পরিপন্থী। অতএব সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি কর্তৃপক্ষকে নির্বাচন অনুষ্ঠান হতে বিরত থাকার জন্য অনুরোধ করা হল।'
চিঠির অনুলিপি ডিবি অ্যান্ড ক্রিমিনাল ইনটেলিজেন্সের যুগ্ম কমিশনার, ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার ও শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দেওয়া হয়েছে।
এ চিঠি পাওয়ার পর বিকেল ৪টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি তাৎক্ষণিক প্রতিবাদ সভায় নির্বাচনের তারিখ বহাল রাখার ঘোষণা দেয়।
সমিতির সভাপতি ব্যারিস্টার আমীর উল ইসলাম প্রতিবাদ সভায় আইনজীবীদের পক্ষ থেকে সিদ্ধান্ত ঘোষণা করেন।
তিনি বলেন, "সোমবার সমিতির নির্বাচন হবে। কীভাবে নির্বাচন হবে সে সিদ্ধান্ত নিবে নির্বাচন উপ-কমিটি। নির্বাচন করার বিষয়ে কোনো আইনগত বাধা নেই। সভা-সমিতি, মিছিল মিটিংয়ের ক্ষেত্রে সরকার বাধা দিতে পারে। সোমবার সকালে সভা-সমিতি হচ্ছে না। নির্বাচন হবে। নির্বাচন কমিশন যেখানে ব্যালট বাক্স রাখবে সেখানে ভোট দিয়ে চলে যাব।"
ব্যারিস্টার আমীর বলেন, "নির্বাচন বন্ধের এই নোটিশ হয় না বুঝে, নয়ত সরকারকে জনপ্রিয়তা ও ভাবমূর্তি ক্ষুণে
bdnews24