২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাসের রহমানের বিরুদ্ধে দুর্নীতির মামলায় রায় ২৪ মার্চ

অবৈধ সম্পত্তি অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছেলে এম নাসের রহমানের বিরুদ্ধে করা মামলার রায় দেওয়া হবে ২৪ মার্চ। বুধবার সংসদ ভবন এলাকার বিশেষ জজ আদালত- ১০ এর বিচারক এ কে এম আরিফুর রহমান রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার এ তারিখ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2008, 02:44 PM

Updated : 26 Aug 2022, 01:34 PM

ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ সম্পত্তি অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছেলে এম নাসের রহমানের বিরুদ্ধে করা মামলার রায় দেওয়া হবে ২৪ মার্চ। বুধবার সংসদ ভবন এলাকার বিশেষ জজ আদালত- ১০ এর বিচারক এ কে এম আরিফুর রহমান রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার এ তারিখ দেন। গত বছরের ২৭ মে গুলশান থানায় দ্নর্ুীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান নাসের দম্পতির বিরুদ্ধে মামলাটি করেন। এতে অভিযোগ করা হয়, আসামিরা কমিশনে দাখিল করা হিসাব বিবরণীতে ২ কোটি ৬৩ লাখ ৫০ হাজার ২শ ৯৯ টাকার সম্পত্তির তথ্য গোপন করেছেন। একই সঙ্গে তারা জ্ঞাত আয়-বহির্ভূত ৬ কোটি ২৩ লাখ ৩৭ হাজার ৪শ ৩৫ টাকার অবৈধ সম্পত্তি অর্জন করেছেন। মামলার আসামি নাসের রহমানের স্ত্রী রেজিনা রহমানের বিরুদ্ধে আনা অভিযোগ উচ্চ আদালতের নির্দেশে স্থগিত রয়েছে। তিনি বর্তমানে জামিনে রয়েছেন। গত বছরের ৯ ডিসেম্বর এ মামলায় অভিযোগ গঠন করা হয়। সাক্ষ্য নেওয়া শুরু হয় ১৪ জানুয়ারি থেকে। ২০০৭ সালের ৩ ফেব্র"য়ারি গভীর রাতে নাসের রহমানকে গ্রেপ্তার করা হয়। ওই বছরের ১৮ সেপ্টেম্বর দুই কোটি টাকা চাঁদাবাজির মামলায় তাকে নয় বছরের কারাদণ্ড দেয় সিলেটের একটি আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসএনডি/২০৪৩ ঘ.