ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- দুর্নীতি দমন কমিশনের নোটিশ পেয়ে হিসাব দাখিল না করায় আওয়ামী লীগ নেতা মোফাজুল হোসেন চৌধুরী মায়ার ছেলে দীপু চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
বুধবার ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. আজিজুল হক এ আদেশ দেন। এ মাসেই দীপু চৌধুরীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছিল।
সূত্রাপুর থানায় গত বছরের ২২ নভেম্বর দাখিল করা এজাহারে বলা হয়, দীপুকে তার সম্পদের হিসাব দেওয়ার জন্য দুদক নোটিশ দেয়। ওই নোটিশ পেয়েও তিনি কোনো হিসাব দাখিল করেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/২০১৮ঘ.
bdnews24