ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনে দাড়িপাল্লা প্রতীক ব্যবহারের বৈধতা নিয়ে করা রিট নাকচের রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন (লিভ টু আপিল) খারিজ করেছে সুপ্রিম কোর্ট।
বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম, বিচারপতি জয়নুল আবেদীন ও বিচারপতি হাসান আমিনের আপিল বিভাগের বেঞ্চ বুধবার এ আদেশ দেয়।
ব্যারিস্টার মোকসেদুল ইসলাম, অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিক, মোস্তফা জামান, শামসুল আলম ও ফজলুল হকের করা রিটটি ২০০৬ সালের ৮ মে সরাসরি খারিজ করেছিল হাইকোর্ট।
এ রায়ের বিরুদ্ধে পাঁচ আইনজীবী ২০০৬ সালের ১২ সেপ্টেম্বর আপিলের আবেদন করে।
তাদের পক্ষে আদালতে দেওয়া যুক্তিতে বলা হয়, দাড়িপাল্লা সুপ্রিম কোর্টের প্রতীক। এটি আদালতের মনোগ্রাম, বিচারপতিদের চেয়ার ও গাড়ির পতাকায় ব্যবহার করা হয়। দাড়িপাল্লা ন্যায়বিচারের প্রতীক। কিন্তু জামায়াতে ইসলামীকে নির্বাচনে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়। জামায়াতসহ কোনো রাজনৈতিক দলকে এই প্রতীক ব্যবহার করতে দিলে সুপ্রিম কোর্টের মর্যাদা ও ভাবমূর্তি ক্ষুণ
bdnews24