২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন চায় ইউপি ঐক্যজোট

সংসদ নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে বরিশাল বিভাগীয় ইউনিয়ন পরিষদ ঐক্যজোট। শনিবার নগরীর অশ্বিনী কুমার টাউন হলে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বরিশাল বিভাগীয় ইউনিয়ন পরিষদ ঐক্যজোট এই দাবি জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2008, 01:52 PM

Updated : 26 Aug 2022, 01:33 PM

বরিশাল, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে বরিশাল বিভাগীয় ইউনিয়ন পরিষদ ঐক্যজোট। শনিবার নগরীর অশ্বিনী কুমার টাউন হলে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বরিশাল বিভাগীয় ইউনিয়ন পরিষদ ঐক্যজোট এই দাবি জানায়। বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান এবং সদস্যরা বলেন, বিগত দিনে স্থানীয় সরকার নির্বাচনে সংসদ সদস্যরা প্রভাব খাটাতেন। বর্তমান অরাজনৈতিক সরকারই পারে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে সংসদ সদস্যদের প্রভাব মুক্ত করতে। বরিশাল বিভাগীয় ইউনিয়ন পরিষদ ঐক্যজোটের আহবায়ক মোহাম্মদ হোসেন শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. আনিসুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বরিশাল সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আওলাদ হোসেন দিলু, সাবেক পৌর চেয়ারম্যান গোলাম মাওলা প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪০ ঘ.