২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনগণ চাইলে যে কোনো অবস্থায় নির্বাচন হবে: ডগলাস

জরুরি অবস্থায় নির্বাচনের প্রশ্নে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত ডগলাস ফসকেট বলেছেন, জনগণ চাইলে যে কোনো অবস্থায় নির্বাচন হতে পারে। মঙ্গলবার সকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাতের পর রাষ্ট্রদূত সাংবাদিকদের এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2008, 11:00 AM

Updated : 26 Aug 2022, 01:32 PM

ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- জরুরি অবস্থায় নির্বাচনের প্রশ্নে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত ডগলাস ফসকেট বলেছেন, জনগণ চাইলে যে কোনো অবস্থায় নির্বাচন হতে পারে। মঙ্গলবার সকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাতের পর রাষ্ট্রদূত সাংবাদিকদের এ কথা বলেন। জরুরি অবস্থার ভেতর আদৌ নির্বাচন সম্ভব কি না, সাংবাদিকরা তা জানতে চাইলে ডগলাস ফসকেট বলেন, "জনগণ চাইলে বাংলাদেশে যে কোনো অবস্থায় নির্বাচন হতে পারে।" তিনি এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি। সিইসির সঙ্গে তার সাক্ষাতের বিষয়ে ডগলাস ফসকেট বলেন, "নির্বাচন ও ছবিসহ ভোটার তালিকার বিষয়ে আলোচনা করেছি। এ বছরের মধ্যেই সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হবে বলে নির্বাচন কমিশন খুবই আশাবাদী। ভোটার তালিকাসহ অন্যান্য কাজ দ্রুত এগিয়ে চলেছে বলে নির্বাচন কমিশন আমাদের জানিয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিআর/এসকে/১৬৪২ ঘ.